• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা

দুর্বৃত্তের গুলিতে নিহত মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

Reporter Name / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

দুর্বৃত্তদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ রাজধানীর নয়াপল্টনে নেওয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্টার কাবাবের পেছনের একটি গলিতে বাড়ি ফেরার পথে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মুসাব্বিরের সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।

ঘটনার সিসিটিভি ফুটেজে পুরো হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত। মুসাব্বিরকে দেখামাত্র তারা বস্তার ভেতর থেকে পিস্তল বের করে পেছন দিক থেকে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উঠে পালানোর চেষ্টা করলে তার হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। দুর্বৃত্তরা সেই মোবাইল ফোনটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামের আরও একজন গুলিবিদ্ধ হন। তাকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, অন্ধকার গলিতে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত পন্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, আহত আবু সুফিয়ান মাসুদকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

এদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের হত্যাকাণ্ডে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের নেতাকর্মীরা এ হত্যাকে পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহত মুসাব্বিরের জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd