• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি নাগেশ্বরীতে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উপপ্রশাসনিক কর্মকর্তা জেসি চৌধুরীর বুড়িচংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল আরএমপি পুলিশ লাইন্সে মাস্টার প্যারেডে পুলিশ কমিশনারের নির্দেশনা দক্ষিণ সুরমায় ইনচার্জ মফিজুর রহমানের নেতৃত্বে স্বস্তিতে সাধারণ মানুষ নাগেশ্বরীর বাসস্ট্যান্ড–ওয়াবদা বাজার–আয়নালের ঘাট সড়কের বেহাল দশা শিক্ষক দিবসে কুড়িগ্রাম জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত শাহানাজ পারভিন ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক

দক্ষিণ সুরমায় ইনচার্জ মফিজুর রহমানের নেতৃত্বে স্বস্তিতে সাধারণ মানুষ

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি এলাকায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটিয়ে সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে এনেছেন ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান। তার সাহসিকতা ও কঠোর পদক্ষেপের কারণে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড এখন অনেকটাই শূন্যের কোঠায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষিণ সুরমা এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছেন।

তার নেতৃত্বে একের পর এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। শুধু মাদক ব্যবসায়ীই নয়, মাদকসেবীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন তিনি। প্রতিনিয়ত মাদকসেবীদের ধরে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হচ্ছে।মাদকের পাশাপাশি দক্ষিণ সুরমা এলাকার অন্যতম বড় আতঙ্ক ছিল ছিনতাইকারী চক্র। ইনচার্জ মফিজুর রহমানের বিশেষ তৎপরতায় চিহ্নিত ও সক্রিয় ছিনতাইকারীদের গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত সাজার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশের এই ঝটিকা অভিযানের ফলে সড়ক ও জনপদে ছিনতাইয়ের ঘটনা এখন নেই বললেই চলে।

একই সাথে এলাকায় জুয়াড়িদের আড্ডাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একসময় যেখানে জুয়াড়িদের নিয়মিত আনাগোনা ও উৎপাত ছিল, পুলিশের কঠোর নজরদারির কারণে এখন সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। জুয়ার আসরগুলো বন্ধ হয়ে যাওয়ায় এলাকার সামাজিক পরিবেশ অনেকটাই শান্ত ও সুশৃঙ্খল হয়ে উঠেছে।মাদক, ছিনতাই ও জুয়া দমনে পুলিশ ফাঁড়ির এই অভূতপূর্ব ও নিয়মিত অভিযানে দক্ষিণ সুরমার সর্বস্তরের মানুষ এখন স্বস্তির নিশ্বাস ফেলছেন।

স্থানীয় বাসিন্দারা মফিজুর রহমান ও তার পুরো টিমের এই জনকল্যাণমুখী ও সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করছেন।আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই কঠোর ও আপসহীন অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে ফাঁড়ি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd