• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কোন দেশের সাথে প্রভুত্ব নয়—রাষ্ট্রের স্বার্থেই চাই বন্ধুত্ব ফজলুল উলুম মাদরাসার কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক হলেন আছমত আলী ক্যাশ বাংলাদেশের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ সোশাল মিডিয়ায় ভুয়া ফেইক আইডি দ্বারা অপপ্রচার গোমতী নদীর পাড় সুরক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়াত এমপির প্রচেষ্টা ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ ! মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ কাষ্ঠঘর থেকে একসাথে জুয়া খেলার অভিযোগে ৬ জন গ্রেফতার

তিন দফা দাবিতে জয়পুরহাটে আংশিকভাবে পালিত শিক্ষক কর্মবিরতি

Reporter Name / ২৫১ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছে শিক্ষকদের সংগঠন “প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ”।

তবে জয়পুরহাটের ৩৭১ প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হলেও অধিকাংশ প্রতিষ্ঠানই পালন করছেন না এই কর্মসূচি।

মঙ্গলবার (২৭ মে) সরেজমিনে কয়েকটি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখে গেছে, জয়পুরহাট পাঁচুরচক শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে তাদের কর্মবিরতি পালন করছেন।

ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাশরুফা জান্নাত মহি ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আতিকুর বলেন, আমরা গতকাল থেকে স্কুলে এসে শুধু খেলা ধুলা করে চলে যাচ্ছি, আমাদের কোন ক্লাসই হচ্ছে না। তারা বলেন, আমাদের শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক, তাহলে আমরা নিয়মিত ক্লাস করতে পারবো এবং আমাদের শিক্ষকরা আমাদের ক্লাস নিবে আমাদের পড়াশোনা ঠিক থাকবে।

পাঁচুরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী কামরুন্নাহার বলেন, আমাদের তিন দফা দাবিতে আমরা এই কর্মবিরতি পালন করছি, আমাদের এই দাবিগুলো যৌক্তিক আমরা আমাদের দাবিগুলোর কর্তৃপক্ষ দ্রুত মেনে নিবেন। তারপর আমরা পাঠদানে ফিরে যাবে।

অন্যদিকে শহরের আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে দেখান গিয়ে দেখা যায় বিদ্যালয়ে ক্লাস করাচ্ছেন শিক্ষকরা।

কালেক্ট রিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিনা ইয়াসমিন বলেন, আমরা আমাদের দাবির প্রতি একমত, তবে ক্লাস বর্জন করে নয়, আমরা ক্লাসের পাঠদান অব্যাহত রেখে সরকারকে বলতে চাই আমাদের তিন দফা দাবি মেনে নেওয়া হোক।

অন্যদিকে অভিভাবকরা বলছেন, এসব কর্মবিরতির ফলে তাদের সন্তানদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd