• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​ যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি: আইনি তোয়াক্কা না করায় বাড়ছে ‘টাইম বোম্ব’ ঝুঁকি পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: সিসিক নির্বাচন: কে এই বিতর্কিত ‘ডেভিল রাজেশ জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই শহীদদের স্মরণে তানোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল মিছিল ও পথসভা কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী কর্তৃক এক নকল নবীশকে মারপিটের অভিযোগ মধ্যনগর সীমান্তে ২৮ ভারতীয় গরু জব্দ সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বাস্তব প্রশিক্ষণ শেষে নরসিংদী ছাড়লেন দুই শিক্ষানবিশ এএসপি, আরআইকে বিদায় সংবর্ধনা

তাহিরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৬৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) তাহিরপুর উপজেলার দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জনাব আনিসুল হকের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খতমে কোরআন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া মাহফিলে তাহিরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, মুরব্বি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার ত্যাগ ও অবদান দেশবাসী চিরদিন স্মরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd