• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর সিরাজ ছাত্রীনিবাসে ককটেল নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন হলের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তানোর বায়তুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সফর উপলক্ষে দিনাজপুর স্বপ্নপুরী যাত্রা

Reporter Name / ৩৭৩ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

হামিদুর রহমান তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী বায়তুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা থেকে শিক্ষা সফরের অংশ হিসেবে আগামী রবিবার, ২৫ ফেব্রুয়ারি দিনাজপুরের অন্যতম দর্শনীয় স্থান স্বপ্নপুরীর উদ্দেশ্যে যাত্রা করা হবে, ইনশাআল্লাহ।
এই শিক্ষা সফরে মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। সফরের মূল উদ্দেশ্য হলো—শিক্ষার্থীদের মানসিক বিকাশ, বাস্তব জ্ঞান অর্জন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ভাস্কর্য ও নান্দনিক স্থাপনার মাধ্যমে স্বপ্নপুরী শিক্ষার্থীদের জন্য একটি উপকারী ও আনন্দদায়ক অভিজ্ঞতা হবে বলে আশা করা হচ্ছে।
সফরটি সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সফর উপভোগ করতে পারে।
এ শিক্ষা সফর সফল ও কল্যাণময়ভাবে সম্পন্ন হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।
আল্লাহ তায়ালা যেন আমাদের এ যাত্রা সহজ ও নিরাপদ করেন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd