• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা ও কর্মের প্রতি শ্রদ্ধাবোধই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নাগেশ্বরীতে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

তানোর থানার মোড় এলাকায় একাধিক বাড়িতে ফ্রিজ–টিভিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল

Reporter Name / ২৭৭ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি (পিডিপি) কার্যালয়ের চরম অবহেলার কারণে আজ রাতে থানার মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক বৈদ্যুতিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হঠাৎ অতিরিক্ত ভোল্টেজ ওঠানামার ফলে একাধিক আবাসিক বাড়ির ফ্রিজ, টেলিভিশন, বাল্বসহ বিভিন্ন মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ডিসেম্বর ) রাত ৮টা হঠাৎ বিদ্যুৎ লাইনে অস্বাভাবিক ভোল্টেজ বৃদ্ধি পায়। এ সময় কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়। এতে মুহূর্তের মধ্যেই অনেক বাড়িতে থাকা ফ্রিজ, টিভি, কম্পিউটার, ফ্যান ও বাল্ব বিকল হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ভুক্তভোগী খাইরুল ইসলাম জানান, “হঠাৎ করে আলো খুব উজ্জ্বল হয়ে যায়, তারপর বিকট শব্দে ফিউজ কেটে যায়। পরে দেখি ফ্রিজ ও টিভি আর চালু হচ্ছে না। বিদ্যুৎ অফিসে ফোন করেও কোনো সাড়া পাইনি।”
আরেক বাসিন্দা মামুন বলেন, “পিডিপির দায়িত্বজ্ঞানহীনতার কারণে আমাদের মতো সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। এই ক্ষতির দায়ভার কে নেবে?”
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তানোরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম, ভোল্টেজ সমস্যা ও কারিগরি ত্রুটি লেগেই আছে। বারবার জানানো হলেও পিডিপি কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয় না। ফলে প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ গ্রাহকদের।
ঘটনার বিষয়ে পিডিপি বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষতিপূরণ এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর প্রশ্ন— পিডিপি বিদ্যুৎ অফিসের এই অবহেলার দায়ভার শেষ পর্যন্ত কে নেবে? স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd