• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্র ফেডারেশন নেতার শিশু নিরাপত্তা: নিখোঁজের পর মরদেহ, আর কত অপেক্ষা? তানোরে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রে/প্তা/র রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান

তানোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শরিফ ওসমান হাদি ও সাংবাদিক মামুনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ৩২৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুনুর রশিদ মামুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব তানোর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমদের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির অন্যতম পথপ্রদর্শক। তার রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। একইসঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং সাংবাদিক মামুনুর রশিদ মামুন নিজ নিজ ক্ষেত্রে সমাজ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের অকাল প্রয়াণে দেশ ও সমাজ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— প্রেসক্লাবের সহ-সভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম ফারুক, কোষাধ্যক্ষ সেলিম রেজা, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক প্রভাষক আব্দুর রাহীম, নির্বাহী সদস্য মামুনুর অর রশীদ, আশরাফুল ইসলাম, পাপ্পু কুমার, প্রভাষক রেজাউল করিম, সামসুজোহা এবং ক্যামেরাম্যান রাইসুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd