• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ ধামসোনা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা ঢাকা জেলায় ডিবির পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পৌরসভার আর্থিক সংকট কাটাতে আইন অনুযায়ী কর আদায়ের বক্তব্যকে অপপ্রচার বলে দাবি তানোরে পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত অপরাধী গ্রেফতার দক্ষিণ সুরমায় কিশোর গ্যাং প্রধান অন্তরের ত্রাস: অধরা ‘রাঘববোয়াল’, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে যা বলা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দৌলতখানে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট – গণপূর্ত প্রতিমন্ত্রী

তানোরে পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত অপরাধী গ্রেফতার

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

হামিদুর রহমান,রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর (জেনারেল রেজিস্টার) পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) গভীর রাতে উপজেলার গোকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে কড়া পুলিশ পাহারায় (পুলিশ এস্কট) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, তানোর থানার পুলিশ কর্মকর্তা মো. হাসমত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই মো. আবু নাঈম, এএসআই মোহসিন আলম এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গোকুল গ্রামের মো. ইসরাফিলের ছেলে কুখ্যাত ছিনতাইকারী মো. লিটন ডাগা (৩০) এবং একই গ্রামের মো. নজরুলের ছেলে কুখ্যাত চোর মোহাম্মদ সেলিম (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, লিটন ডাগার বিরুদ্ধে জিআর পরোয়ানাভুক্ত একটি ছিনতাই মামলা রয়েছে। অন্যদিকে, মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে জিআর পরোয়ানাভুক্ত একটি চুরি মামলার পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, আত্মগোপনে থাকার সময়ও তারা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। সম্প্রতি তাদের অবস্থান সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর তানোর থানা পুলিশ পরিকল্পিত অভিযান পরিচালনা করে এবং সফলভাবে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
তানোর থানা সূত্রে আরও জানানো হয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে তানোর থানা পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd