• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কারাগারে থেকেও সন্ত্রাসবিরোধী মামলায় আসামি হাফিজুর মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দৌলতখানে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

Reporter Name / ২১০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভোলার দৌলতখান উপজেলায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি থেকে দলটির নেতারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলটি বাজারের দক্ষিণ মাথা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর মাথার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন দৌলতখান উপজেলা জামায়াতের আমির হাসান তারেক হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য ও উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশে উপজেলা আমির হাসান তারেক হাওলাদার বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি আরও দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকার অন্য কোনো পথ বেছে নিলে তা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক হবে। তাই দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওলিউল্লাহ কবির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শহীদদের আত্মত্যাগকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতারা। বক্তারা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd