• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট – গণপূর্ত প্রতিমন্ত্রী পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের ক্যালেন্ডার হার মেনেছে জনতার স্রোতে: ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ি গ্রেফতার ভারি বৃষ্টিতে সিসিকের বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলতলায় বহুল আলোচিত কলেজছাত্র অলিফ রোহান হ/ত্যা মামলা।। প্রধান আসামি তাসিন মোড়লের ১০ বছরের কারাদণ্ড ৫ আগস্ট উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি আশুলিয়ায় ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নের আগেই ডাকাত দলের ৫ সদস্য আটক

পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত পুলিশ কমিশনার কল্যাণ সভায় উপস্থিত হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।

সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রমের সূচনা করা হয়। পরবর্তীতে পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় নবনিযুক্ত পুলিশ কমিশনার উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন দাপ্তরিক, প্রশাসনিক ও কল্যাণমূলক বিষয়, সমস্যা, আবেদন ও প্রস্তাবসমূহ মনোযোগসহকারে শোনেন। উপস্থাপিত যৌক্তিক বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট শাখাসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ন্যায্য প্রাপ্য ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিতকরণ এবং দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে পুলিশ কমিশনার বাংলাদেশ পুলিশের নির্ধারিত ড্রেস রুল যথাযথভাবে অনুসরণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সর্বক্ষেত্রে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ❝প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে জনসেবার মানোন্নয়ন, বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখা এবং সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করতে হবে।❞

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মো. আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ রিয়াজুল কবির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআই, পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা, সিভিল স্টাফ, পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম ও পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd