• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ যুবদলের কমিটি ঘোষণা ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি মুন্না সাধারণ সম্পাদক নয়ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন ঢাকা জেলা ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ১ জন চোর দলের সদস্য গ্রেফতার লালমোহনে সালিশি বৈঠকের মাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭ ড্রেনে ফেনসিডিল ও স্কাপের বোতল এ কেমন সমাজ গড়ছি আমরা? তানোর উপজেলার করিমপুর গ্রামের সরকারি গোরস্থানের জমি দখলে চেষ্টার অভিযোগ, এলাকাজুড়ে উত্তেজনা ডিসি অফিসের মিটিংয়ের অজুহাতে অফিসে অনুপস্থিত? তানোর উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘিরে জনমনে প্রশ্ন

তানোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

Reporter Name / ২২৮ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: আমি কন্যা শিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় তানোর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশু, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,
শুধু একটি দিন নয়, সারা বছরব্যাপী আমাদের কন্যা শিশুদের অধিকার রক্ষায় সচেতন থাকতে হবে। তাদের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করাই হবে সমাজের মূল লক্ষ্য। বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি কন্যা শিশুকে সমান সুযোগ, সুরক্ষা ও সম্মানের পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। তারা যেন ভেদাভেদহীনভাবে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা সেবা পায়, সেটাই হবে একটি উন্নত ও মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি।
সভায় উপস্থিত ছিলেন—
মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী,
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান,
টিএইচও বার্নাবাস হাসদা,
সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) জাকির হোসেন, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম,
তানোর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হামিদুর রহমান,
ও তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,এবং এইচ. এম. ফারুকসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে কন্যা শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস জাগানো ও ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নে উদ্বুদ্ধ করতে প্রেরণামূলক বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বক্তারা সবাই মিলে অঙ্গীকার করেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি কন্যা শিশু নিরাপদ, সুরক্ষিত এবং মর্যাদার সঙ্গে বেড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd