হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে মাধ্যমিক স্তরের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে শিক্ষক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনে এই চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব আলী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহবায়ক রেজওয়ানুল ইসলাম রেজা, সাবেক সদস্য সচিব ফিরোজ কবির, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর বিএনপির সহসভাপতি আবু সাইদ বাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ মুন্সি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, তানোর পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন সরকার রনজু প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ২৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে কল্যাণ ট্রাস্টের চেক তুলে দেন প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
চেক বিতরণের সময় তিনি বলেন—
“শিক্ষকরাই জাতির মূলভিত্তি। তাঁদের পরিশ্রম ও নিবেদনেই দেশ এগিয়ে যাচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানো সমাজের দায়িত্ব। আমি সবসময় শিক্ষা ও শিক্ষকদের পাশে থাকতে চাই। অনুষ্ঠানে উপজেলা, দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এই সহায়তা আরও বৃদ্ধির দাবি জানান।
চেক বিতরণ অনুষ্ঠানটি শিক্ষক সমাজের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষক সমাজকে অনুপ্রাণিত করবে এবং তাদের দীর্ঘ দিনের অবদানকে সম্মান জানাবে।
“তানোরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে কল্যাণ চেক তুলে দিলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।