শিহাব মিয়া,
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রংচী গ্রামের তরুণদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন জিয়া মঞ্চ আহ্বায়ক কমিটি সুনামগঞ্জ জেলা সদস্য সচিব মোঃ সেলিম মুন্না।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপহারটি তরুণদের হাতে তুলে দেন জিয়া মঞ্চ আহ্বায়ক কমিটি বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ আবুল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমারত হোসেন সওদাগর, স্থানীয় নেতা ফখর উদ্দিন, আব্দুল আউয়ালসহ এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।
এ বিষয়ে জিয়া মঞ্চ আহ্বায়ক কমিটি সুনামগঞ্জ জেলা সদস্য সচিব মোঃ সেলিম মুন্না বলেন,
“বর্তমান সময়ে তরুণদের মধ্যে বিভিন্ন অপরাধপ্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। যুবসমাজকে মাদক, অনলাইন জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণরা যেন মাঠমুখী হয়, সময়কে ইতিবাচক কাজে ব্যয় করে এই লক্ষ্যেই আমার এ ছোট্ট উদ্যোগ।”
তিনি আরও বলেন,
“আমার দেওয়া এই সামান্য উপহার তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে আমি এমনটাই বিশ্বাস করি।”
স্থানীয় তরুণরা ফুটবল উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ, সচেতন ও সঠিক পথে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।