• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী: অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, নির্মাণমান নিয়ে প্রশ্ন; তদন্তের দাবি এলাকাবাসীর কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ফটোসেশন রাজনীতি: ছবির ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতি বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ল গাছ ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

ডা. গাজী মোঃ আরিফুল ইসলাম ভিলীয়ার নেতৃত্বে মসজিদের সমস্যার সমাধান, নতুন পরিচালনা কমিটি উপহার

Reporter Name / ৪৬৬ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিম পাড়া শাহ্ সালাম জামে মসজিদের দীর্ঘ ছয়-সাত বছরের পুরনো সমস্যা অবশেষে সমাধান হয়েছে ডা. গাজী মোঃ আরিফুল ইসলাম ভিলীয়ার সক্রিয় নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায়। মসজিদের নাম সংস্কার থেকে শুরু করে নানামুখী উন্নয়নকাজ—সবই সম্পন্ন করে তিনি এলাকাবাসীকে উপহার দিয়েছেন একটি নতুন, সুসংগঠিত পরিচালনা কমিটি।

ডা. গাজী মোঃ আরিফুল ইসলাম ভিলীয়া ‘নাম সংস্কার ও পরিচালনা পর্ষদ প্রস্তুত কমিটির’ সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন মসজিদের অভ্যন্তরীণ সমস্যা, প্রশাসনিক জটিলতা ও উন্নয়নবাধা দূর করতে কাজ করে গেছেন। তার সহযোগী হিসেবে ছিলেন সভাপতি ফজলু রহমান মেম্বার, মুফতি কাজী আবুল বাশার, উপাধ্যক্ষ জাহিদুল্লাহ সাহেব ও অন্যান্য সদস্যরা। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মসজিদের পুরনো সংকটের অবসান ঘটে।

সমস্যা সমাধান ও সংস্কারকাজের সাফল্যের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে নতুন পরিচালনা কমিটি, যা আগামী দুই বছর—১১ আগস্ট ২০২৫ থেকে ১০ আগস্ট ২০২৭—পর্যন্ত দায়িত্ব পালন করবে।
কমিটির নেতৃত্বে আছেন সভাপতি মোঃ বাবুল মিয়া, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির ও মোঃ আবদুল মান্নান মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মাহবুব আলম, অর্থ সম্পাদক আশিকুর রহমান সাকিন। সদস্য হিসেবে রয়েছেন মোঃ আবদু মিয়া, মোহাম্মদ হোসেন (টিএনটি), প্রভাষক মোঃ সালাহ উদ্দিন, মোঃ আলমগীর হোসেন ও মোঃ মহসিন।

ডা. গাজী মোঃ আরিফুল ইসলাম ভিলীয়া ও তার সহকর্মীদের আন্তরিকতা, সততা ও কর্মদক্ষতার প্রশংসা করেছেন স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা। তারা মনে করছেন, নতুন কমিটির হাত ধরে মসজিদের ঐতিহ্য ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নে মসজিদটি অগ্রণী ভূমিকা পালন করবে।

এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন—ডা. গাজী মোঃ আরিফুল ইসলাম ভিলীয়ার এই অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তার নেতৃত্বে গঠিত কমিটি মসজিদের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd