• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আগামীকাল থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস রামপালে ৭০০ শিক্ষার্থীর মাঝে  ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ বাগেরহাটে শেখ রবিউল আলম রবি: একাধিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও বিএনপির মতবিনিময় সভায় যোগদান ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রমাণ, তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সফল চাষিদের সম্মাননা সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালি) এবং রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দেওয়ার ঘোষণা উমামা ফাতেমার: ‘রাজনৈতিক নিয়ন্ত্রণ নয়, শিক্ষার্থীর অধিকার চাই’

Reporter Name / ৪১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাক্কালে স্বতন্ত্র ও বিকল্প নেতৃত্ব গঠনের প্রত্যয়ে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা। তিনি ডাকসুতে একটি ‘স্বতন্ত্র ও গবেষণাভিত্তিক ছাত্র প্যানেল’ গঠনের ঘোষণা দিয়েছেন, যা রাজনৈতিক আধিপত্যের বাইরে থেকে কেবল শিক্ষার্থীর কল্যাণে কাজ করবে বলে জানান।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন উমামা ফাতেমা। এতে তিনি শিক্ষার্থীদের কাছে প্যানেলে যোগদানের আহ্বান জানান এবং ডাকসুকে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বৈধ ও শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরেন।

“ছাত্র সংসদ হতে হবে শিক্ষার্থীদের প্রতিচ্ছবি, কোনো দলের হাতিয়ার নয়”—উমামা ফাতেমা
ফেসবুক স্ট্যাটাসে উমামা ফাতেমা লেখেন,
“আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্র রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এবং রাজনৈতিক সংগঠনের ভেতরে-বাইরে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করে আসছি। প্রথম বর্ষে থাকাকালীন বৈধ সিটের দাবিতে ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্ম গড়ে তুলি।”

তিনি আরও বলেন,
“আমার এই স্বল্প পথচলার অভিজ্ঞতায় আমি অনুধাবন করেছি যে, এই বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বিপ্লব ব্যতীত এখানকার সমস্যাগুলো সমাধান করা কঠিন। আর সে পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে সংঘঠিত ও লেজিটিমেট একটি বডি—যেটি কেবল ছাত্র সংসদ।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি লেখেন,
“আমি বিশ্বাস করি, এই ছাত্র সংসদে শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চান যারা কোনো পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হবে না, শিক্ষার্থীদের অধিকারের ব্যাপারে অটল থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র নেতা বানানোর কারখানা হিসেবে প্রতিষ্ঠা করবে না। শিক্ষার গুণগত মান ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”

তিনি আরও বলেন,“সেই জায়গা থেকে, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে থাকা বা শিক্ষার্থীদের নিয়ে ভাবনা-চিন্তা রয়েছে—এমন শিক্ষার্থীদের নিয়ে একটি স্বতন্ত্র প্যানেল করতে চাই। এই প্যানেল আসন্ন ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে গবেষণাভিত্তিক ও দূরদর্শী কাজ করার চেষ্টা করবে।”

পোস্টের নিচে প্রথম কমেন্টেই উমামা ফাতেমা একটি অনলাইন ফর্মের লিংক শেয়ার করেছেন, যেখানে আগ্রহী শিক্ষার্থীরা তার স্বতন্ত্র প্যানেলে যোগ দেওয়ার আবেদন করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগ থেকে ইতোমধ্যেই ছাত্র-ছাত্রীদের সাড়া মিলতে শুরু করেছে বলে জানা গেছে।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন,
“আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে আহ্বান জানাতে চাই—আপনারা যারা মনে করেন বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব ফিরিয়ে আনতে ও রাজনৈতিক আধিপত্যবাদের ফলে ধ্বংস হয়ে যাওয়া এ প্রতিষ্ঠানকে স্বরূপে ফিরিয়ে আনতে চান—তাদের প্রতি আমাদের এই প্যানেলে যোগ দেওয়ার আহ্বান রইলো।”

তিনি উল্লেখ করেন, এই প্যানেল কাজ করবে বৈধ সিট, মৌলিক অধিকার, সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও স্বাধীন ছাত্র নেতৃত্ব গঠনের পক্ষে।

উমামা ফাতেমার এ ধরনের পদক্ষেপ ডাকসু নির্বাচনে নতুন এক ধারা সূচনার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন রাজনৈতিক দলনির্ভর ছাত্র রাজনীতির বাইরে থেকে একটি স্বাধীন ও শিক্ষার্থীকেন্দ্রিক নেতৃত্ব তৈরির উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এক ব্যতিক্রমী পদক্ষেপ বলে অভিহিত করছেন বিশ্লেষকরা। আগামী দিনে উমামা ফাতেমার নেতৃত্বাধীন এই স্বতন্ত্র প্যানেল কতটা প্রভাব ফেলতে পারে, তা সময়ই বলে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd