আহমেদ আকবর
খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সুশীল সমাজের ভূমিকা এবং সামাজিক গঠনমূলক কাজ করার জোর আহ্বান জানান।
সংঘের আহবায়ক সুয়েদ আহমদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা সভাপ্রতি হিসেবে উপস্থিত ছিলেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোজার খলা এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী, সেক্রেটারি শামীম আহমেদ, হাজী মজনু মিয়া এবং হাজী ফারুক মিয়া।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমেদ রনি, খোজার খলা ক্লাবের সাবেক সভাপতি ইকবাল কামাল, সাবেক সেক্রেটারি লাহিন আহমেদ রুহেল এবং সমাজসেবক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে এলাকার ধর্মীয় সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন খোজার খলা মারকাজ মসজিদের ইমাম ও খতিব। আলোচনা সভায় বক্তারা খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং আগামী দিনেও এলাকার যুবসমাজকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।