• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আগামীকাল থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস রামপালে ৭০০ শিক্ষার্থীর মাঝে  ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ বাগেরহাটে শেখ রবিউল আলম রবি: একাধিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও বিএনপির মতবিনিময় সভায় যোগদান ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রমাণ, তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও সফল চাষিদের সম্মাননা সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ – প্রফেসর ড. আসিফ মিজান উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয় (সোমালি) এবং রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

জয়পুরহাটে বৃত্তি পরীক্ষায় কিডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ৭২৫ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার (১২ আগস্ট) বেলা ১২টায় জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা কিডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মোঃ সামছুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও কিডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। বৃত্তি নেওয়া বৈষম্য নয়, সমান সুযোগ পাওয়া সকল শিক্ষার্থীর অধিকার। সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেসরকারি ও কিডারগার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এটি হবে চরম বৈষম্য।

তিনি অভিযোগ করেন, ২০১৯ সাল পর্যন্ত কিডারগার্টেন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও ২০২২ সাল থেকে তা বন্ধ হয়ে গেছে, যা চরম বৈষম্যের শামিল। বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তারা অবিলম্বে কিডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘোষণা না করলে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সুফিয়া সুলতানা, গুলশানা আরা, এহসানুল হক নাজমুল, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীম হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd