• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা ও কর্মের প্রতি শ্রদ্ধাবোধই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নাগেশ্বরীতে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

জয়পুরহাটে ট্রাক, অটোরিকশা,মেসিট্রাক্টর ত্রিমুখী সংঘর্ষে – নি হ ত ১ আহত ৫

Reporter Name / ৩৫৭ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে ট্রাক, মেসি ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ইদ্রিস আলী নি হ ত ও শিশু সহ পাঁচ জন আহত হয়েছে।

রবিবার দিবাগত রাত ১২ টার দিকে জয়পুরহাট – নওগাঁ রোডে খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় দুর্ঘটনা ঘটে।

নি হ ত ইদ্রিস আলী ( ৪০ ) জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকার একরাম আলীর ছেলে।

আহতরা হলেন, সদর উপজেলার ভাদসা গ্রামের মাসুদ হোসেন (৫৩), শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু আক্তার (৪২), নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে শিশু নিহা আক্তার (২)।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়,জয়পুরহাট শহর থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা এক শিশু সহ পাচ যাত্রী নিয়ে ভাদসা দুর্গাদহ বাজার যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে অটো রিক্সাটিকে ধাক্কা ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি ছিটকে পরে ডুমরে মুচড়ে চূর্ণ বৃচন্ন হয়ে যায় । এমন সময় ট্রাকটির সামনে দিয়ে আসা একটি মেসিট্রাক্টরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটো রিক্সা চালক ইদ্রিস আলীর মৃ ত্যু হয়। অটোরিক্সায় থাকা শিশুসহ পাঁচজন যাত্রী আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকা জনক হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ খনদ্কার ফরিদ হোসেন বলেন, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাক ও মেসি ট্রাক্টরকে হেফাজতে রাখা হয়েছে আর অটো রিক্সাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে । ট্রাক ও মেসিট্রাক্টরের ড্রাইভার – হেলপারকে পাওয়া যায়নি। অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd