• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ (শামীম)( বিপিএম মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হত্যা: দীর্ঘ চারমাস পর এজহারভূক্ত ২ আসামি গ্রেপ্তার আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলহাজ্ব মাহমুদ হাসান সোহেলের বাগেরহাটের ফকিরহাটে ৫ ক্ষুদ্র ব্যবসায়ী পেলেন সুদমুক্ত ‘কর্জে হাসানা’ ঋণ নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলের পদে দোয়াও সমর্থন চান: সাইফুর রহমান দুলাল তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি নাগেশ্বরী থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাত ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: ফের লা রোজার বিশ্বজয় অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোল, বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে স্পেন

জয়পুরহাটে চিকিৎসার নামে প্রতারণা, শঙ্কায় এলাকাবাসী

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

পরিচয় দেন ডাক্তার। প্যাডে লিখেন ডাক্তার। দিয়েছেন চেম্বার, নিয়মিত দেখেন রোগী। সঙ্গে রয়েছে ফার্মেসি। সেই ফার্মেসির দোকানের টেবিলের সামনে ডিজিটাল ব্যানারে পরিচালনায় লেখা চিকিৎসক। প্রেসক্রিপশনে লেখেন উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক ঔষুধ। অথচ তিনি কোন এমবিবিএস বা বিডিএস ডিগ্রীধারী কেউ নয়। এমনই ভুয়া চিকিৎসকের দেখা মিলেছে জয়পুরহাটের কালাই উপজেলার পুনটে।

জানা যায়, উপজেলার পুনট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তছলিম উদ্দিন বাচ্চুর ছেলে জাহাঙ্গীর হোসাইন (৩৮)। তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছয় মাস মেয়াদি প্যারামেডিকেল কোর্স করেই ডাক্তার ও চিকিৎসক পদবি ব্যবহার করছেন। বর্তমানে এ ধরনের কোন প্যারামেডিকেল কোর্স হাসপাতালে হয় না।

সরেজমিনে দেখা যায়, সোনালী ব্যাংক পিএলসি পুনটহাট শাখার নিচে তামিম মার্কেটে দুটি দোকান ঘর নিয়েছেন জাহাঙ্গীর হোসাইন। একটিতে দোকান ঘরে ফার্মেসি। সেখানে তাকে তাকে সাজানো অ্যান্টিবায়োটিকসহ নানা ধরনের ঔষুধ। ফার্মেসির সঙ্গে লাগানো আরেক দোকানে দিয়েছেন চেম্বার। সেই চেম্বারে দেখেন নিয়মিত রোগী। ঔষধ দেন ফার্মেসি থেকে, পরামর্শ ফি নেন প্রতি রোগী থেকে ৫০ টাকা।

বুধবার সকালে তার চেম্বারে মাসুদুল ইসলাম নামে এক রোগী চিকিৎসা নিতে যান। তিনি চিকিৎসাপত্র সাদা কাগজে দিতে চাইলেও প্রেসক্রিপশন প্যাডে লিখে দিতে অপারগতা প্রকাশ করেন।

অথচ এ বিষয়ে ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গত ১২ মার্চ বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি সাথীকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেন।

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জাহাঙ্গীর হোসাইনের হঠাৎ উত্থান ঘটে ২০২২ সাল থেকে। এই চার বছরে গোবিন্দপুর, তালখুর ও বুড়ইল মৌজায় তিন ফসলি প্রায় চার বিঘা জমি কিনেছেন। করেছেন ইটের দোতলা ফ্ল্যাট বাড়ি। চলাফেরা করেন দামি মোটরসাইকেলে। এই চার বছরে সে ফার্মেসির দোকান করে আর রোগী দেখে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। এখন সম্পদের পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

গোবিন্দপুর গ্রামের আক্কাস আলী বলেন, জাহাঙ্গীরের বাপের বেশি জমি-জমা ছিল না। এক-দেড় বিঘা। এই চার বছরে চার বিঘা জমি কিনেছে, দুই তলা ফ্ল্যাট বাড়ি করিছে। বড় বড় গেরস্থরাই জমি কিনা পারুছে না। আর জাহাঙ্গীর প্রতি বছর জমি কিনে। আগে চলতো ছোট হোন্ডায়। এখন চলায় বড় হোন্ডা। এছাড়া ব্যাংকে তার অনেক টাকাও আছে। ব্যক্তিগত ক্লিনিক দেওয়ার জন্য এখন পুনট বাজারে জায়গা খুঁজতেছে।

এ বিষয়ে ভুয়া চিকিৎসক জাহাঙ্গীর হোসাইন বলেন, নামের আগে এমবিবিএস বা বিডিএস ডিগ্রী ছাড়া ডাক্তার বা চিকিৎসক লেখা যাবে না। হাইকোর্টের এ রায় সম্পর্কে অবগত আছি। আগে প্রেসক্রিপশন প্যাড বানানো হয়েছিল এজন্য সেসব প্যাডে ডাক্তার পদবি লেখা ছিল। এছাড়া রোগীদের চিকিৎসার প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়। ডিজিটাল ব্যানারে চিকিৎসক লেখার উত্তরে বলেন, আমি যেখানে থেকে ট্রেনিং নিয়েছি তারা এভাবে লিখতে বলেছেন। আমার ভুল হয়েছে। আজকে দিনের মধ্যে সব সরিয়ে ফেলবো।

জয়পুরহাট সিভিল সার্জন ডা. মো. আল মামুন বলেন, এমবিবিএস বা বিডিএস ডিগ্রীধারী ছাড়া কেউ ডাক্তার বা চিকিৎসক পদবি ব্যবহার করতে পারবেন না। যদি কেউ এ পদবি ব্যবহার করেন। তবে, সেটি দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে।

কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব উল আলম বলেন, আপনার তথ্যের ভিত্তিতে জানতে পারলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd