• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা ও কর্মের প্রতি শ্রদ্ধাবোধই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নাগেশ্বরীতে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

জয়পুরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন

Reporter Name / ২৮৯ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে আয়োজিত হলো পাঁচ কিলোমিটার দীর্ঘ এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা।১৮ ই জুলাই (শুক্রবার) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ আয়োজনটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বর থেকে শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই সময় ছাত্র ও জনতার অসাধারণ সাহসিকতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রেখেছে। এই আয়োজন তরুণ প্রজন্মকে ইতিহাস জানাতে এবং দেশের জন্য সচেতন করে তুলতে সহায়ক হবে।

ম্যারাথন দৌড়টি যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া হয়ে বটতলী বাজারে গিয়ে শেষ হয়। পুরো প্রতিযোগিতা জুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd