• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের ১০দিন পর শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল),ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের ১০দিন পর
তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার (৮) নামের সেই শিশুর মৃত্যুদেহ উদ্ধার হয়। শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নিজ গ্রামের একটি পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

কাফি খন্দকার ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে। উপজেলার নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্থানীয়দের ধারণা শিশুটিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।

শিশুটির পরিবার ও পুলিশ ও সূত্রে জানা গেছে,
স্কুলছাত্র কাফি খন্দাকার ও প্রতিদিনের মতো গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন স্কুলছাত্র কাফি খন্দকার। খেলাশেষে সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি যায়নি কাফি। তারপর তার পরিবার থানায় জিডি করে। দীর্ঘ দশদিন নিখোঁজ থাকার পর আজ শনিবার ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়।

শ্যাওলাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আমাদের গ্রামের কলমের স্ত্রী হাবিবা খাতুন দুপুরে বাড়ির পাশে পুকুরের পাশ দিয়ে বাসায় যাওয়ার সময় নাকে গন্ধ লাগে, সে সময় পুকুরের দিকে তাকালে দেখতে পাই একটি লাশ ভাসছে, তখনই সে চিৎকার করে গ্রামবাসীকে ডাকতে থাকেন, এরপর স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীপেন্দ্রনাথ সিংহ বলেন, আমরা লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd