সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ শে জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে ২০২৪ – ২০২৫ শিক্ষা বর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কালাই উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ অরুণ চন্দ্র রায় ও উপজেলা কৃষি সম্পাসারণ অফিসার আবিদ আব্দুল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য অফিসার আলামিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার আবুসালে মোহাম্মদ ইমরান, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) হারুন অর রশিদ, শিক্ষার্থীর অভিভাবকের পক্ষ থেকে বেলাল হোসেন। উক্ত অনুষ্ঠানের সভাপতি ইউএনও মহোদয় সমাপনী বক্তব্যে তিনি লেখাপড়ার বিষয়ে ও ভাষা শেখার ব্যাপারে এবং ভালো-মন্দ দিক তুলে ধরে ব্যাখ্যাসহ সুন্দরভাবে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের বলেন আশা করলে বড় করতে হয় টার্গেট নিলে বড়ই নিতে হয় আর স্বপ্ন দেখলে ভালো স্বপ্নই দেখতে হয়। এসব দিকনির্দেশনা কথা বলিয়ে দিয়ে তিনি সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পরিশেষে কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা ও ডাইরি দিয়ে সংবর্ধনা করা হয়। এরপর প্রত্যেক কৃতি শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষের চারা গাছ বিতরণ করা হয়েছে।
এ সময় সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ অত্র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।