• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

চরফ্যাশনে ৯৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২৭১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার (২৫ মে) বেলা ১২টার দিকে দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়ক সংলগ্ন পণ্ডিত বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
​আটককৃত বাবুল উপজেলার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুছা মাঝির ছেলে। তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র-জনতার একটি দল দক্ষিণ আইচা বাজার এলাকায় অবস্থান নেয়। বাবুল মোটরসাইকেল যোগে মাদক বিক্রি করতে এলে পণ্ডিত বাড়ির সামনে তাকে হাতেনাতে অবরুদ্ধ করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত একটি টিভিএস (TVS) মোটরসাইকেল জব্দ করা হয়। আটকের পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
​দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা মো. সোহেল, মনির হোসেন ও আফজাল হোসেন জানান
​বাবুল দীর্ঘদিন ধরে এই এলাকায় সুকৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল, যার ফলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এলাকাবাসী তার ওপর অতিষ্ঠ ছিল। আজ হাতেনাতে পেয়ে জনতা তাকে প্রতিরোধ করেছে।

​এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এই স্বতঃস্ফূর্ত উদ্যোগকে স্বাগত জানালেও, আইন নিজের হাতে না তুলে দিয়ে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় সোপর্দ করার ওপর গুরুত্বারোপ করেছেন।
​দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত বাবুল এলাকার একজন তালিকাভুক্ত ও চিহ্নিত মাদক কারবারি।
ওসি আরও জানান, সোমবার দুপুরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুতই তাকে আদালতে সোপর্দ করা হবে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৭১১৬৫৩১৯২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd