• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

চট্টগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আনোয়ারা-বাঁশখালীর সড়ক চার লাইনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৪১১ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সহ-সম্পাদক,দৈনিক যুগান্তর বাংলাদেশ :

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম যোগাযোগ মাধ্যম পি এ বি সড়ক কে বাঁশখালী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আনোয়ারা কালা বিবির দীঘির মোড় থেকে দক্ষিণে বাঁশখালী টইটং পর্যন্ত চার লাইনের সড়কের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী নাগরিক সমাজের আহবায়ক মারুফুল হক চৌধুরী। তিনি বলেন, একটা রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা একটি অঞ্চলের স্বপ্ন, সম্ভাবনা ও উন্নয়নের সেতুবন্ধন। আনোয়ারা–বাঁশখালীর মানুষ আজও সেই প্রতীক্ষায় আছে একটি নিরাপদ, দ্রুতগামী এবং টেকসই সড়কের জন্য। এই চার লাইনের সড়ক হলে শুধু বাঁশখালীর মানুষই নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষ উপকৃত হবে। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, আমাদের এই ন্যায্য দাবির বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।
মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আনিসুর রহমান, অ্যাডভোকেট লায়ন নাসির উদ্দীন, অ্যাডভোকেট নেজাম উদ্দিন, জাহেদুল হক জাহেদ, আবু বক্কর সিকদার, মাসুদ সিকদার, অ্যাডভোকেট সরওয়ার কামাল, অ্যাডভোকেট মাহমুদ, অ্যাডভোকেট আসিফ, শামসুল আরেফিন খালেদ, জুনায়েদ রাসেল, আরিফ, শাহেদ রেজা, জিহান, ইমরান, রাকিব ও অভি।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ারা–বাঁশখালী সড়কটি অবহেলিত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, মানুষের ভোগান্তির শেষ নেই। চার লাইন সড়ক নির্মাণ হলে অর্থনীতি, পর্যটন ও সামগ্রিক জীবনমানের উন্নয়ন হবে।

অন্য দিকে গত ৫ই আগষ্ট এর পর থেকে কালাবিবির দীঘির মোড় থেকে ক্রসিং পর্যন্ত সড়কটির কাজও বন্ধ হয়ে আছে। এই সড়কটির বিভিন্ন স্থানে এখনও সড়কের জায়গা ক্লিয়ার হয়নি। বিশেষ করে আনোয়ারার চাতুরী চৌমুহনী বাজার, ডাক পাড়া থেকে মিয়ার বাজার সহ ফকিরনির হাট এর কিছু অংশ এখনও কাজ করতে পারেনি (স ও জ) সড়ক কতৃপক্ষ। তারা বন্ধ হওয়া এই সড়কের কাজও দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার আহবান জানান।

রিপোর্ট : এম ইমরান বিন ইসলাম,সহ-সম্পাদক দৈনিক যুগান্তর বাংলাদেশ।
তাং: ২৪/০৪/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd