• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দের পদ্মা নদীতে মিলছে না ইলিশ। হাসি নেই জেলেদের মুখে, কপালে চিন্তার ভাঁজ

Reporter Name / ২০৮ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

আফরোজা খাতুন সীমা রাজবাড়ী প্রতিনিধিঃ

 

ইলিশ মাছ একটি জনপ্রিয় মাছ কে পছন্দ না করে ইলিশ মাছ। বাংলাদেশের জাতীয় মাছ মাছ ইলিশ মাছ। এখন শ্রাবণ মাস ইলিশ মাছের ভরা মৌসুম। গোয়ালন্দের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ হাসি নেই জেলেদের মুখে, চিন্তার ভাঁজ পরেছে তাদের কপালে ।প্রতি বছর এই আষাঢ় শ্রাবণ মাসে সকল জেলেদের ইলিশ মাছ শিকারের ধুম পড়ে যায়, অনেক হাসি আনন্দের মধ্যে তারা ইলিশ শিকার করেন। কিন্তু এ বছর ভরা মৌসুমে গোয়ালন্দ পদ্মা নদীতে মিলছে না ইলিশ। বদর আলী, আঃ কাদের, বছির আলী, ঠান্ডু, আরসাদ, সহ অনেক জেলেরা বলেন ইলিশ মাছের ভরা মৌসুমে আমরা শুধু ইলিশ মাছ শিকার করি তবে হঠাৎ দুই একটা অন্য মাছ আমাদের জালে ধরা পড়ে। আমরা যে জাল ব্যবহার করি শুধু মাত্র ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে। দৌলতদিয়া এলাকার আরো অনেক জেলেরা জানান নদীতে জাল ফেললে হঠাৎ দুই একটা ইলিশ মাছ ধরা পড়ে তা আবার ৯ ইঞ্চির ছোট আর এই ছোট মাছ শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ তাই জাল দড়ি গুটিয়ে ছেড়া জায়গা ঠিক করছি। পাবনার এলাকার জেলে আবেদ আলী, সমির দাস,ধীরেন চক্রবর্তী সহ অনেক জেলেরা বলেন আমরা সারা রাত জাল ফেলেও নৌকা সহ আমাদের খাটুনির টাকা হয় না। তারা আরো বলেন আগে যারা মাছ শিকার করত তারা অনেক ই কামলা কৃষাণ দিতে

 

নেমেছে।জেলেরা এ কথা ও বলেন আমরা জেলে পেশার উপর নির্ভরশীল মাছ শিকার করেই আমাদের সংসার চলে। আমরা মহাজনের কাছ থেকে দাদন নিয়ে নতুন জাল দড়ি নৌকা কিনে মাছ শিকার করি, কিন্তু এ বছর ইলিশ মাছ জালে না পড়ায় আমরা হতাশায় পড়ে ছি মহাজনের দাদনের টাকা পরিশোধ করব নাকি সংসারের টানা পোড়া করব, চিন্তায় পড়ে গেছি। অপরদিকে গত মাসের ৩০ তারিখ পর্যন্ত জাটকা মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় জেলেরা পড়েছেন আরেক বিপাকে । এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছানোয়ারুল ইসলাম পাইলট বলেন ইলিশ মাছ গভীর পানির মাছ, পদ্মা নদীর ডুবোচরে নাব্য সংকটের কারণে মাছের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে সেই কারণে হয়ত ইলিশ মাছ ধরা পড়ছে না। তবে নদীর পানির প্রবাহ স্বাভাবিক হলে অনেক ইলিশ মাছ ফিরে আসবে বলে তিনি আস্বস্ত করেন।

ছবি সংযুক্ত ঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd