• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এবার গ্রামেই, দক্ষিণ জয়নগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৫০ রোগীর চিকিৎসা রেল কর্মচারীদের একাংশ ও বহিরাগত সিন্ডিকেটের যোগসাজশ: ফকিরহাটে উপজেলা জামায়াতে আমীরের ভাতিজা, ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলে ১০০ পিস ইয়াবা-সহ গ্রেফতার তানোর উপজেলার কামারগাঁ খাদ্য গুদামের ওসিএলএসডি আতিকুর রহমান সাময়িক বরখাস্ত কামরাঙ্গীরচরে কিশোরীর ঝুলন্ত ম/রা/দে/হ উদ্ধার, প্রেমঘটিত অভিমানে আ/ত্মহ/ত্যা/র দাবি পরিবারের সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা শাহ আলম অভিকে বহিষ্কার করল বাংলাদেশ সুপ্রিম পার্টি সিলেটে প্রিপেইড বিদ্যুৎ মিটারে ‘ভুতুড়ে’ কাণ্ড: হঠাৎ টাকা উধাও হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

খেলাফত মজলিশের ইফতার মাহফিলে আবুল হাসান এমপি, সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই

Reporter Name / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মোঃ মুমিনুল ইসলাম মনিয়া

কানাইঘাট উপজেলা প্রতিনিধি।

বুধবার (৪ র্মাচ) বিকেল ৫টায় কানাইঘাট উপজেলা ও পৌর খেলাফত মজলিশ কর্তৃক আয়োজিত পৌর শহরের আজিজ কনভেনশন হলে রমজানের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কানাইঘাট উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আমানুর রশিদ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল এহসানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত এমপি মুফতি আবুল হাসান , এসময় তিনি বলেন রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদের নৈতিকতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার শিক্ষা দেয়। তিনি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়া তিনি কানাইঘাটের চলমান বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কার্যক্রম নিয়েও বিস্তারিত বক্তব্য রাখেতে গিয়ে বলেন কানাইঘাট- জকিগঞ্জ উপজেলা উন্নয়ন সহ সব দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর ইতিমধ্যে তার নির্বাচনি এলাকার কুশিয়ারা ও সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গন, কানাইঘাটের বুরহান উদ্দীন সড়ক সহ প্রধান প্রধান রাস্তা ঘাটের বেহাল দশা, স্বাস্থ্য সেবার বিরাজমান সমস্যা, শিক্ষা ব্যবস্থা সহ মৌলিক সমস্যা গুলো সরকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। পাশাপাশি এ নিয়ে বাণিজ্য মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে দেখা করে কথা বলেছেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দিন এ্যানি এমপি কানাইঘাট ও জকিগঞ্জের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে কথা দিয়েছেন। এলাকার উন্নয়নে দলমতের উর্ধ্বে উঠে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। ইতিমধ্যে বুরহান উদ্দিন সড়কের কাজের অগ্রগতি হয়েছে শীগ্রই কাজ শুরু হবে এবং অনেক উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নের পথে রয়েছে। কানাইঘাট- জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না উল্লেখ করে আইন শৃঙ্খলার উন্নয়নে আরো সক্রিয় হয়ে কাজ করার জন্য দুটি থানার পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি। ইফতার মাহফিলে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিশের সহসভাপতি মাওলানা মখলিছুর রহমান,সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ,কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এম.এ. হান্নান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল করিম, জামায়াত নেতা এ.কে. এম ওলি উল্লাহ,দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশের কানাইঘাট শাখার সভাপতি হাফিজ ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন পৌর খেলাফত মজলিশের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া,উপজেলা ছাত্র মজলিশের সভাপতি জিসান আহমদ প্রমূখ। ইফতার মাহফিলে বিএনপি,জামায়াত,খেলাফত মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ জনপ্রতিনিধি, প্রেসক্লাব ও কানাইঘাট অনলাইন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণীপেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd