• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা মধ্যনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ

কোনাবাড়ী হোটেলে বাসি খাবার নিয়ে প্রতিবাদে নারীকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

Reporter Name / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি হোটেলে বাসি খাবার পরিবেশন নিয়ে প্রতিবাদ করায় এক নারীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ লাভলী খাতুন (৪০) বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে কোনাবাড়ীর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাশেই অবস্থিত মা হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে একটি হোটেলে নাস্তা করতে যান। সেখানে তাকে রুটি ও ডাল-বাজি পরিবেশন করা হলে তিনি খাবারটি বাসি ও পঁচা বলে অভিযোগ করেন।

এ সময় হোটেলের কয়েকজন স্টাফ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে,অভিযোগ অনুযায়ী এক নারীসহ মোট চারজন স্টাফ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর শুরু করে। এক পর্যায়ে একজন স্টাফ গরম লোহার খুন্তি দিয়ে তার বাম হাতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অন্যরাও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার পরিহিত কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করে এবং গরম তেলে চুবিয়ে হত্যারও চেষ্টা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

ঘটনার পরও অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd