• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সালমান শাহর মৃ-ত্যু-র ঘটনায় ম-র-দেহ উত্তোলন ব্রাজিল–মরক্কো ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা সাভারে আর্জেন্টিনার জার্সি পড়ে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ সিলেটের মোহাম্মদপুর থেকে আ ট ক পারভেজ ও রিপন সিলেট খাদিম পাড়া বহর কলোনীতে ইয়াবার রমরমা ব্যবসা বুড়িচংয়ে কথিত কিশোর গ্যাং ‘বিকেজি’র লিডার ছাব্বির আটক বিশ্বব্যাপী বিভ্রাটে সাময়িকভাবে অচল ফেসবুক, ভোগান্তিতে বাংলাদেশি ব্যবহারকারীরা দক্ষিণ সুরমায় মাদক ও জুয়ার আস্তানায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ? মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

কাষ্ঠঘর থেকে একসাথে জুয়া খেলার অভিযোগে ৬ জন গ্রেফতার

Reporter Name / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আহমেদ আকবর

দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট

সিলেট নগরের কাষ্টঘর এলাকার সুইপার কলোনির একটি বাসা অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে
আটক করেছে র‌্যাব-৯। বুধবার (১৩ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র‌্যাব-৯ জানায়, ওইদিন রাত আনুমানিক ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুইপার কলোনির একটি ভবনের সামনে ভাড়া নেওয়া কক্ষে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ার আসর বসিয়েছে। পরে রাত প্রায় ১০টা ২৫ মিনিটে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ৬ জনকে আটক করা হলেও আরও ৮ থেকে ১০ জন পালিয়ে যায়।আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার চাঁন্দেরনগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৬), সিলেট মহানগরের কোতোয়ালী থানার বারুদখানা জেল রোড এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আশরাফুল (৩৭), একই থানার কাষ্টঘর সুইপার কলোনির গামা লালের ছেলে চন্দন লাল (৩০), একই এলাকার মৃত কালুয়া লালের ছেলে জনিক (৪২), মৃত কাইয়ার ছেলে জন্টু (৩৯), এবং সিলেটের শাহপরাণ থানার শিবগঞ্জ লামাপাড়া এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ফারুক মিয়া (৩৯)।র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে একটি স্মার্টফোন, ১৭৭টি টালী খাতা এবং ৪টি তীর বোর্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে জুয়ার সঙ্গে যুক্ত করা হতো এবং এর মাধ্যমে তারা কমিশন পেত। এসব অনলাইন জুয়ার বোর্ড বিদেশ থেকে পরিচালিত হয় এবং স্থানীয়ভাবে সংগ্রহ করা অর্থ বিকাশসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠানো হতো বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ধরনের কার্যক্রম দমনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd