• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ যুবদলের কমিটি ঘোষণা ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি মুন্না সাধারণ সম্পাদক নয়ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরে ৪০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন ঢাকা জেলা ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ১ জন চোর দলের সদস্য গ্রেফতার লালমোহনে সালিশি বৈঠকের মাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭ ড্রেনে ফেনসিডিল ও স্কাপের বোতল এ কেমন সমাজ গড়ছি আমরা? তানোর উপজেলার করিমপুর গ্রামের সরকারি গোরস্থানের জমি দখলে চেষ্টার অভিযোগ, এলাকাজুড়ে উত্তেজনা ডিসি অফিসের মিটিংয়ের অজুহাতে অফিসে অনুপস্থিত? তানোর উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘিরে জনমনে প্রশ্ন

কালাইয়ে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ঌ

Reporter Name / ৫৮২ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল ও আঁওড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ দুই গ্রামের কমপক্ষে ০৯ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন পৌরসভার সড়াইল গ্রামের মফিদুল খন্দকার(৪০), আব্দুল আজিজ (৫৫), আবু বক্কর সিদ্দিক (৬০), জান্নাতুন (০৫), ববিতা (৩০) আব্দুর রশিদ (৫৫), আওড়া গ্রামের মোস্তাফিজুর (৩০) আতিক(২০), সবুজ(২৫) সহ ০৯জন।

শিয়ালের কামড়ে আহত পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ জানান, একটি শিয়াল হঠাৎ গ্রামের ভিতরে প্রবেশ করে রাস্তায় যাদেরকে দেখতে পাচ্ছে সবাইকে কামড় দিচ্ছে। অনেকের বাড়িতে প্রবেশ করেও কামড় দিয়ে রক্তাক্ত করেছে। দুইজনের কান ছিঁড়ে নিয়ে গেছে। তখন আমাদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকে ভ্যাকসিন পেয়েছেন, যারা পায়নি তাদেরকে ডাক্তার জেলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

আহত মহিদুল খন্দকার বলেন, এশার নামাজ পড়তে যাচ্ছিলাম মসজিদে পথিমধ্যে একটি শিয়াল কামড় দিয়ে দ্রুত চলে গেল।

আবু বক্কর বলেন, বাড়িতে টিউবয়েলে পানি নিতে যাওয়ার সময় একটি শিয়াল কামড় দেয়।

আঁওড়া গ্রামের সবুজ, আতিক, মোস্তাফিজার বলেন, রাস্তায় বসে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি শিয়াল একে একে সবাইকে কামড় দিয়ে চলে গেল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার লিনা জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে বেশ কিছু লোক এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং জলাতঙ্ক টিকা এখান থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে একজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার কানে বেশ বড় ক্ষত হয়েছিল। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd