• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রথমবরের মতো বরিশালে পালিতো হলো বিশ্ব ডায়াবেটিস দিবস কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল

কামরাঙ্গীরচরে বিএনপি’র পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী পালন

Reporter Name / ৫৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীরচরে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচী পালন করেছে থানা বিএনপি। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে গত ২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় কামরাঙ্গীরচর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

এই কর্মসূচীর নেতৃত্ব দেন কামরাঙ্গীরচর থানা বিএনপি’র আহবায়ক মোহাম্মদ নাঈম। এছাড়া হাজী জহির উদ্দিন, আজিজ মেম্বারসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় শতাধিক কর্মী শহীদ মিনার প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতার কাজ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ মিনার শুধু জাতীয় ইতিহাসের প্রতীক নয়, বরং এটি গণমানুষের আবেগ ও গৌরবের স্মারক। তাই এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে তারা জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চান।

কর্মসূচীতে অংশগ্রহণকারী একাধিক নেতাকর্মী জানান, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ধরনের কর্মসূচী পালনের মাধ্যমে তারা দলীয় কর্মীদের সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে চান।

কর্মসূচী শেষে মোহাম্মদ নাঈম বলেন,
“শহীদ মিনার আমাদের গর্ব, এটি জাতির আত্মত্যাগের প্রতীক। পরিচ্ছন্ন কর্মসূচীর মাধ্যমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। পাশাপাশি সমাজে পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই।”

স্থানীয় বাসিন্দারাও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক কর্মীরা শুধু দলীয় কর্মকাণ্ড নয়, বরং সামাজিক দায়িত্বশীলতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কাজ করলে সমাজ উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd