মোঃ আব্দুল মোতালিব খা
স্টাফ রিপোর্টার
অদ্য ২৩/১০/২০২৫ খ্রি: আনুমানিক ১৪.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন ‘ঢাকা প্যালেস’ আবাসিক হোটেল এর ৩য় তলার ৩১৫ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জন পুরুষ ও ০১ (এক) জন নারী মোট ০৩ (তিন) জন‘কে আটক করেন।
আটককৃতরা হলোঃ ১। মো: আব্দুল হামিদ (৩০),২। তাকিয়া জান্নাত (২৫),৩। শহিদুল ইসলাম (২৮), আটককৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-২০৯/২৫,তারিখ-২৩/১০/২০২৫খ্রিঃ,ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন,২০০৯ এর ৭৭ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।