• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

এনসিপি নেত্রী সেজুতি হোসাইন এর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান

Reporter Name / ১৬৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

শুক্রবার (২৬ জুন) দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সেঁজুতি হোসাইন। পরে উপস্থিত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে দলে স্বাগত জানান।

যোগদান শেষে সেঁজুতি হোসাইন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দলের হাতকে আরও শক্তিশালী করতে এবং জনগণের স্বার্থে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। জুলাই আন্দোলনের যোদ্ধাসহ যারা বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং দলে যোগ দিতে চান, তাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানানো হবে।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd