• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ঢাকা সিএমএম আদালতে মামলার চাপ, বিচারপ্রার্থীদের ভোগান্তি ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ​ভোলার গৃহবধূ মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শাশুড়িসহ ৩ আসামি চট্টগ্রামে গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার হিসেব দিত হবে আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১

ইসলামী ছাত্র পরিষদ বংশীকুন্ডার উদ্যোগে “তারুণ্যের মাহফিল–২০২৫” অনুষ্ঠিত

Reporter Name / ২২৮ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ইসলামী ছাত্র পরিষদ বংশীকুন্ডার উদ্যোগে আয়োজিত “তারুণ্যের মাহফিল–২০২৫ (সিজন–১)” প্রথমবারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিলের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আশরাফুজ্জামান সাহেব এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্র পরিষদ বংশীকুন্ডার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।

প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি বদরুদ্দীন বিন ইসহাক আল-মাদানী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হযরত মাওলানা রুহুল আমিন সাদী এবং হযরত মাওলানা মুফতি মাসুম বিন সিরাজী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, অধ্যক্ষ নুরুল আমিন, জনাব শাহিন উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, জনাব মাহবুবুল আলম, জনাব আব্দুল আউয়াল মিসবাহ, জনাব শামিউল কিবরিয়া তালুকদার, জনাব আলী হোসেন, জনাব জহিরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্টজন ও সমাজকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে তরুণ সমাজকে কুরআন ও সুন্নাহর আলোকে আদর্শ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নৈতিকতা, চরিত্র গঠন ও সহিহ ইবাদতের মাধ্যমে যুবসমাজকে সমাজ ও রাষ্ট্র গঠনে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

মাহফিলের আঙ্গিক আরও প্রাণবন্ত করার জন্য গজল সন্ধ্যা ও নাসিদ পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এছাড়া সিরাত প্রতিযোগিতা ও ইসলামী জ্ঞানভিত্তিক অন্যান্য কার্যক্রম অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ ছিল।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলের সমাপনীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd