• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা মধ্যনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ

ইমু–ফেসবুক ব্যবহার করে ব্ল্যাকমেইল: ৬ লাখ টাকা দাবি করায় জেলা পুলিশ, কুমিল্লার সাইবার টিম কর্তৃক তিতাসে যুবক গ্রেফতার

Reporter Name / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার তিতাস উপজেলায় ইমু ও ফেসবুক ব্যবহার করে এক পরিবারকে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের হুমকি দেওয়ার অভিযোগে মোঃ সোহানুর রহমান ওরফে ইয়াকুব ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৫ নভেম্বর ভিক্টিমের ইমু অ্যাকাউন্টে ‘Accounts Found’ নামের একটি ভুয়া ইমু আইডি থেকে বার্তা পাঠিয়ে জানানো হয় যে, তার স্বামীর ফেসবুক ও মেসেঞ্জার চেক করতে; অন্যথায় সমস্যা হবে। পরে ভিক্টিমের মেসেঞ্জার চেক করে দেখা যায়, একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে সংবেদনশীল ছবি ও ভিডিও পাঠানো হয়েছে। একই ধরনের ছবি-ভিডিও ভিকটিমের ইমুতেও পাঠানো হয়।

অজ্ঞাতনামা প্রতারকরা এ সব ছবি–ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৬,০০,০০০ টাকা চাঁদা দাবি করে। এমনকি স্থানীয় বিভিন্ন মানুষকে একটি গ্রুপে যুক্ত করে ছবি-ভিডিও পাঠিয়ে বাদীপক্ষকে মানহানির হুমকি প্রদান অব্যাহত রাখে। পরবর্তীতে ‘Wahidul Siam’ নামের আরেকটি ইমু আইডি থেকেও একই ধরনের হুমকি ও ছবি-ভিডিও পাঠানো হয়। টাকা পাঠানোর জন্য প্রতারকরা 1Xbet অনলাইন অ্যাপের একটি অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ডও সরবরাহ করে।

তদন্তে সাইবার তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারণায় ব্যবহৃত ফেসবুক ও ইমু অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে পুলিশ আসামি সোহানুর রহমানকে শনাক্ত করে। ১০ ডিসেম্বর সকালে তিতাস থানার দক্ষিণ বলরামপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd