আহসানুল হক লড্ডন ফুলতলা প্রতিনিধি
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে খুলনার ফুলতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ নভেম্বর ফুলতলা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মুন্টু এবং সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। সমাবেশে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার। এ সময় ফুলতলা উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।