• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা ও কর্মের প্রতি শ্রদ্ধাবোধই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নাগেশ্বরীতে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২৪৬০ কেজি জিরা উদ্ধার, দুই আসামি আটক

Reporter Name / ৩৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার
ভোলার আশুগঞ্জে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে এবং দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত ১টা ১৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ট্রাকটি আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ট্রাকটি তল্লাশি করে দেখা যায় যে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে জিরা আনা হয়েছে। এই ঘটনায় ট্রাকসহ জব্দ করা মালামাল যথাযথ বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—১) মোঃ বাদল শেখ (৫৫),পিতা: মৃত জয়নাল আবেদীন,মাতা: মোছাঃ পিয়ারা বেগম,ঠিকানা: গ্রাম-ক্ষিরপাড়া, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ। ২) মোঃ মেহেদী হাসান (১৯),পিতা: মোবারক হোসেন @ মাসু ,মাতা: লুৎফন নাহার,ঠিকানা: গ্রাম-কেন্দুয়াব, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর।

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাচালানকৃত জিরা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ ঘটনার প্রেক্ষিতে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের দ্রুত আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

পুলিশ অভিযান ও জিরা উদ্ধারকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছে এবং বলেন, শুল্ক ফাঁকি ও চোরাচালান বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd