• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আলীকদমে মেরিনচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন ৩৫০০ পর্যটক নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ

আজমতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশী আত্মীয়-স্বজনকে দেখানো প্রসংগে।*

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোহা. রনি ইসলাম শিবগঞ্জ উপজেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

“আমার নিজ আত্মীয় অর্থাৎ ফুফাতো বোন”
১। গত ০৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১.৩০ মিনিট ঘটিকায় ভারতীয় নাগরিক মৃত সেলিনা বেগম (৭০) স্বামীঃ মৃত গাজলুর রহমান, গ্রামঃ চকমাহিলপুর, পোস্টঃ শ্বশানী, থানাঃ গোলাপগঞ্জ, জেলাঃ মালদা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সংবাদ পেয়ে বাংলাদেশে বসবাসকারী মৃতের ভাই মোঃ তোফাজ্জল হক, পিতাঃ মোসলেম উদ্দিন, গ্রামঃ বাগিচাপাড়া, পোস্টঃ মোল্লাটোলা, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ ও তার স্বজনরা লাশ দেখার জন্য বিজিবি’র নিকট আবেদন করেন। বর্ণিত নাগরিকের আবেদনের প্রেক্ষিতে বিজিবি’র পক্ষ হতে তাৎক্ষণিক প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা করা হয় এবং উভয় পক্ষের সম্মতিতে আন্তজার্তিক সীমারেখায় লাশ দেখার আয়োজন করা হয়। ফলশ্রুতিতে অদ্য ০৮ নভেম্বর ২০২৫ তারিখ ১০৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/২-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানো সম্ভব হয় এবং লাশ দেখে বাংলাদেশী আত্মীয়-স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শেষবারের মত তাদের আত্মীয়কে দেখে পরিতৃপ্ত হন এবং বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জানান।

২। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি অত্যন্ত মানবিক এবং এ ধরনের মানবিক কাজের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বিজিবি সকল ধরনের মানবিক কাজ মৌলিক কর্তব্য হিসেবে সম্পাদন করে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd