• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ ধামসোনা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা ঢাকা জেলায় ডিবির পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পৌরসভার আর্থিক সংকট কাটাতে আইন অনুযায়ী কর আদায়ের বক্তব্যকে অপপ্রচার বলে দাবি তানোরে পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত অপরাধী গ্রেফতার দক্ষিণ সুরমায় কিশোর গ্যাং প্রধান অন্তরের ত্রাস: অধরা ‘রাঘববোয়াল’, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে যা বলা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দৌলতখানে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট – গণপূর্ত প্রতিমন্ত্রী

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার আগে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান, থানা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির বাবুল, বিএনপি নেতা আবু নাছের ও আবদুর রহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, বিআরডিবি কর্মকর্তা রাসেল সরোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd