• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩ জুলাই বাঁশখালীতে আসছেন পীরসাহেব চরমোনই, অংশ নিবেন দু’টি অনুষ্ঠানে

Reporter Name / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান বিশেষ প্রতিনিধি :

আগামী ১৩ জুলাই ২০২৫, রবিবার, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সফরে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর, আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

আয়োজক সূত্রে জানা গেছে, চলমান ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তিনি। ধর্মপ্রাণ জনপদের মানুষদের প্রতি তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, পীর সাহেব চরমোনাই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-এর অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। এবারও রাজনৈতিক-সামাজিক পরিবর্তনের লক্ষ্যে দেশজুড়ে গণসংযোগে নেমেছেন তিনি।

বাঁশখালীতে তাঁর সফরসূচির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে: “বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকির” এবং “ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সমাবেশ”।

এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখার প্রাক্তন সভাপতি মোবারক হোছাইন আসিফ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী পৌরসভা, ১নং ওয়ার্ড শাখা।
আহবায়ক:হাফেজ মাও: মোহাম্মদ লোকমান হাকিম
অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে স্থানীয় নেতাকর্মী ও দ্বীনি ভাইদের সহযোগিতা চেয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd