• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে এমপি হাফিজ ইব্রাহিম হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস মোবারক ২০২৬ তানোরে রাতের বৃষ্টিতে বিপাকে কৃষক, বিল থেকে মাথায় করে ধান সরাচ্ছেন নিরাপদ স্থানে দৌলতখানে মধ্যরাতে সশস্ত্র তাণ্ডব: চাঁদা না দেওয়ায় বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ, মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কর্তন ঢাকা আইনজীবী সমিতিতে জোটের জয়, আলোচনায় গণ অধিকার পরিষদের শেখ শওকত হোসেন তানোর সাব-রেজিস্ট্রার অফিসে মতবিনিময় সভা সাভার ডিবির বিশেষ অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউইয়র্কের ট্যাক্সিচালক থেকে শিক্ষা বিপ্লবী—মোশারফ হোসেনের অনন্য পথচলা

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস মোবারক ২০২৬

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

আকবর আহমেদ

দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট

০৪/০৫/২০২৬ দরগাহ্ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে উরুসকে কেন্দ্র করে গ্রহণ করা নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, উরুস উপলক্ষে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিদের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দরগাহ এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি জোরদার, ড্রোন পর্যবেক্ষণসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং যানজট নিরসনে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের কথাও তুলে ধরা হয়। উরুসকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আশ্বাস দেন এসএমপি কর্মকর্তারা।

প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং সার্বিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd