• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফটোসেশন রাজনীতি: ছবির ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতি বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ল গাছ ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর

স্ত্রীর সামনেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামীর

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের ভাঙ্গায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে স্ত্রীর সামনে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন সোলাইমান কাজী (৭০) নামে এক এক বৃদ্ধ। শনিবার (৫ জুলাই) সকালে সাড়ে নয়টার দিকে উপজেলার বালিয়াচরা খাল সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সোলায়মান কাজী উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, স্বামী স্ত্রী মিলে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সুলাইমান কাজী একজন শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। রেললাইন দিয়ে বালিয়াচড়া মাদ্রাসার মাঠের আসার সময় যশোর থেকে ছেড়ে আসা, ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় লেগে রাস্তার পাশে পড়ে যান তিনি। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, স্বামী স্ত্রী মিলে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে ট্রেনে কাটা পড়ে, স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু হয়েছে। এটি রেল পুলিশের বিষয়, তাদেরকে খবর দেয়া হয়েছে রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd