• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দৌলতখানে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট – গণপূর্ত প্রতিমন্ত্রী পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের ক্যালেন্ডার হার মেনেছে জনতার স্রোতে: ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ি গ্রেফতার ভারি বৃষ্টিতে সিসিকের বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলতলায় বহুল আলোচিত কলেজছাত্র অলিফ রোহান হ/ত্যা মামলা।। প্রধান আসামি তাসিন মোড়লের ১০ বছরের কারাদণ্ড ৫ আগস্ট উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি

সালথায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

সালথা ফরিদপুর প্রতিনিধি;

ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মামুন সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ, সুদর্শন শিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ খায়ের উদ্দিন আহমেদ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তাশেম উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সালথা উপজেলা শাখার সভাপতি সমির শাহ, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল পার্থ, প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মামুন সরকার বলেন, এ বছর সালথা উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ৪৭ টি দুর্গা মন্দিরের পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি থাকবে। তিনি আরো বলেন, পূজাকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। যদি কোথাও কোন অপ্রিত কর ঘটনা ঘটে তাৎক্ষণিক ৯৯৯ উপজেলা প্রশাসন ও সালতা থানার প্রশাসনের নাম্বারে যোগাযোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd