স্টাফ রিপোর্টার সেলিম রেজা
ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম রাজাশন এলাকা হতে ১ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার টাকা মূলের ০১ কেজি ২৪৫ গ্রাম মাদক দ্রব্য হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি-২,সাভার।
১৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত ২৩:৩০ ঘটিকার সময় র্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম রাজাশন বিরুলিয়া রোড আমতলা পালোয়ানপাড়া শামীম এর অটো গ্যারেজের সামনে রাস্তার উপর হতে ১ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার টাকা মূলের ০১ কেজি ২৪৫ গ্রাম মাদক দ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় হোসেন@হৃদয় (২৭ )কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
গ্ৰেফতারকৃত হৃদয় হোসেন হৃদয় (২৭), ঢাকা জেলার সাভার থানার দেওগাও পশ্চিম পাড়া মৃত মতিউর রহমানের ছেলে।
র্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য (হেরোইন) ক্রয় করে এনে ঘটনাস্থল সাভার এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে।