• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা

আনোয়ারায় সংস্কারের অভাবে বেহাল দশা সড়কের, জনদুর্ভোগের শেষ নেই

Reporter Name / ৩৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

 

সুশান্ত শীল, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের আওতাধিন তেকোটা খাসখামা সংযোগ সড়কটি এলাকার একটি গুরুত্ব পুর্ণ সড়ক।প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে,খাসখামা,গুজরা, ওষখাইন,মামুর খাইন, তাতুয়া,শিলালিয়া,কুনিরবিল,হেটিখাইন,তেকোটা সহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অ-যোগ্য হয়ে পড়েছে প্রায়।

দীর্ঘ ১ বছরেও বেশি সময় ধরে সড়কটিতে কোন প্রকার সংস্কার কাজ না হওয়ায় পিচ,পাথর উঠে গিয়ে স্হানে স্হানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে সাধারণ মানুষ,স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্তী,এবং অ-সুস্হ রুগী নিয়ে অ্যাম্বুলেন্স চরম ঝুকি নিয়ে যাতায়াত করছে।

সরে জমিনে গিয়ে দেখা যায়,
সড়কের অধিকাংশ জায়গা ভাঙ্গাচোরা,এবং বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে পুকুরের রুপ নেবে।
এই গর্তময় রাস্হা দিয়ে প্রায়শই রিকশা,ভ্যান,ও অটোরিকশা উল্টে পড়ে গিয়ে হতাহত হবার সম্ভাবনা খুব বেশি।

স্হানীয় বাসিন্দাদের অভিযোগ,বার বার কতৃপক্ষকে জানানোর পরে ও কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বিষয়টি অবহেলার চুড়ান্ত নিদর্শন বলে মনে করেন সাধারণ মানুষ।

বিশেষ করে তালতলা হতে পালের হাট,হয়ে গুজরা  স্হানীয় কাদের হাজ্বীর দোকান, সরফরাজ খানের বাগান, গুজরা নিত্যান্দ উচচ বিদ্যালয় পর্যন্ত অংশের অবস্হা সব চেয়ে নাজুক।
জরুরী ভিত্তিতে এই সড়কটি সংস্কার না করা হলে ,বড় ধরনের কোন দুর্ঘঠনা ঘটার আশঙ্কা রেয়ছে।

এলাকা বাসাীদের দাবী, অতি দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এল জি ইডি) বা কতৃপক্ষের সু- দৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd