• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কারাগারে বন্দিদের জন্য ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফকিরহাটের ডহর মৌভগে নৌকা বাইচ অনুস্ঠিত হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মুশা,দীর্ঘদিনেও গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনার নারী ভোটারদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন এর মতবিনিময় সভা খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে এমপি জসীম উদ্দিনকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ নাগেশ্বরীতে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মঙ্গল শোভা যাত্রা ২ নং বাকশিমূল ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সভা বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার সিলেট ওসমানী মেডিকেলে অনিয়মের পাহাড়: অসহায় রোগীদের পকেট কাটছে দালাল ও অসাধু কর্মচারীরা

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের প্রত্যয় নিয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত পাশে দাঁড়ানো, সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নিষ্ক্রিয় সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা মৎস্য ভবন সংলগ্ন ডেইলি টাইমস নিউজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী।

জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন মন্টির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুমন এবং সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়।

সভায় জেলার বিভিন্ন এলাকায় সংগঠনের কার্যক্রম, সদস্যদের দায়িত্ব পালনের অগ্রগতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় করার বিষয়ে মতামত দেন নেতৃবৃন্দ।

সভায় দায়িত্ব পালনে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় সদস্যদের বিষয়ে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে জেলা কমিটির অভ্যন্তরীণ শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় ও সদস্যদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলো নথিভুক্ত করার উদ্যোগের কথাও সভায় জানানো হয়। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, অতীতে হামলা, নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে আহত বা নিহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে একটি তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে সংগঠনের পক্ষ থেকে দ্রুত সাংগঠনিক ও মানবিক সহায়তার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত সহযোগিতা দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।

এ ছাড়া সংগঠনের নিজস্ব জরুরি তহবিল গঠন, সদস্যদের মাসিক চাঁদা নির্ধারণ এবং জেলা কমিটির জন্য একটি স্থায়ী কার্যালয় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ বাড়াতে খেলাধুলার আয়োজন এবং পরিবেশ সচেতনতা তৈরিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসগুলো সংগঠনের উদ্যোগে যথাযথভাবে পালনের বিষয়েও আলোচনা হয়।

সভায় জেলা কমিটির দপ্তর ও অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। সাংগঠনিক দায়িত্বে প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে কার্যক্রমে আরও গতিশীলতা আনার ওপর গুরুত্ব দেন নেতৃবৃন্দ।

সভায় অংশ নেওয়া সদস্যরা সংগঠনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পরে সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হলে নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। কোনো সাংবাদিক হামলা, নির্যাতন বা হয়রানির শিকার হলে দল-মত নির্বিশেষে তার পাশে দাঁড়ানোর পাশাপাশি সাংগঠনিকভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তারা।

সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সম্পাদক, আইনজীবী, শিক্ষক, মানবাধিকারকর্মী, সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd