• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফটোসেশন রাজনীতি: ছবির ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতি বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ল গাছ ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর

সরকারি আজিজুল হক কলেজ প্রশাসনের অর্থ লোপাটের কারনে বিক্ষোভ

Reporter Name / ৫১৮ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

রিনা আক্তার

কালাই প্রতিনিধি :

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজটি উত্তরবঙ্গের গর্ব, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠানের গৌরবময় নামের আড়ালেই রয়ে গেছে এক গভীর অনিয়মের চিত্র। রবিবার (২৯জুন)বেলা সাড়ে এগারোটার সময় কলেজ ক্যাম্পাসে কলেজ প্রশাসনের অর্থ লোপাট, অনিয়ম, দুর্নীতি এবং অযৌক্তিক ফি আদায়ের বিরুদ্ধে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, ম্যাগাজিন ফি নামে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়া হলেও গত দুই দশকে কলেজ থেকে একটি ম্যাগাজিনও প্রকাশ পায়নি। প্রতিবছর গড়ে ৪ লাখ টাকা, আর দুই দশকে প্রায় ৮০ লাখ টাকা এই খাত থেকে তোলা হলেও নেই ব্যয়ের কোন স্বচ্ছতা, নেই কার্যকর জবাবদিহিতা। শুধুমাত্র একটি খাত থেকে ই লুট করা হয়েছে ৮০ লাখ টাকা। এ ছাড়া ও উন্নয়ন ফি, শিক্ষাসফর ফি সহ বেশ কয়েকটি বিষয়ে নানা অনিয়মের চিত্র তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা। তারা এই অনিয়মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd