• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রথমবরের মতো বরিশালে পালিতো হলো বিশ্ব ডায়াবেটিস দিবস কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল

লায়েছ ভূঁইয়া কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ৫১৫ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়ায় অবস্থিত লায়েছ ভূঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লায়েছ ভূঁইয়া কলেজ শাখার উদ্যোগে “ক্যাম্পাস পরিষ্কার” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিজুল হক ও সাধারণ সম্পাদক মো. নয়ন মিয়া। কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থীসহ সাবেক শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও মনোরম রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এমন কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।

স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীরা ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd