• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ আটক নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! মাগুরা মঘি ইউনিয়ন বড়খড়ি সড়কের নির্মাণ কাজে তথ্য সংগ্রহ করতে গেলেতথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা,

রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

Reporter Name / ২৮৬ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

ওসি খালিদ মনসুর জানান, অভিযুক্ত জালালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে জালাল আহমদ তার রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

ঘটনার পর রাতেই হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জালালকে হল থেকে বহিষ্কার করার ঘোষণা দেন। অভিযুক্ত জালাল হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী।

ওসি খালিদ মনসুর আরও বলেন, “রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালালকে পুলিশ হেফাজতে নেয়। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। পরে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সমাজে উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd