• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী  ইসরাফিল এর আলোচনা ও মতবিনিময় সভা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস-২০২৬ উদযাপন দৈনিক গণবার্তার নাগেশ্বরী প্রতিনিধি হলেন মিরাজুল ইসলাম নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুই শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ফ্যাসিবাদের দোসরদের পরিকল্পিত মিথ্যা অপপ্রচার শিকারে পরিনত হয়েছেন নারায়নগন্জ ফতুল্লা থানার ওসি মাহবুব আলম ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: বেতন বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি নাগেশ্বরীতে শিক্ষক দিবস ২০২৬ উদযাপন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষক: জাতি গড়ার নীরব কারিগর কুড়িগ্রামে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত নাগেশ্বরী থানার ওসি ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মীকে বিএনপি সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে চৌগাছা থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস-২০২৬ উদযাপন

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

হামিদুর রহমান,রাজশাহী জেলা প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজশাহী বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোঃ ইউসুফ আলী বিশ্ব বসতি দিবস-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য ও নগর উন্নয়ন, পরিকল্পিত বসতি এবং মানুষের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই বসতি গড়ে তোলার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশগত ভারসাম্য, আবাসন সমস্যা এবং নাগরিক সুযোগ-সুবিধার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ নগর পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।
তারা আরও বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, সুষ্ঠু ভূমি ব্যবহার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ আবাসন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিশ্ব বসতি দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বসতি নিশ্চিত করার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। এ দিবসের কর্মসূচির মাধ্যমে নগর ও আবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে পরিকল্পিত বসতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনার, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), জেলা প্রশাসক, রাজশাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আয়োজিত এবারের বিশ্ব বসতি দিবসের কর্মসূচিতে পরিকল্পিত নগরায়ণ, টেকসই বসতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd