• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোর উপজেলার সিধাইড়ে মাদকমুক্ত সমাজ গড়তে—নাইট কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দৈনিক বাংলাদেশ সমাচারের নাগেশ্বরী মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হলেন মাও. রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর ৮০ বছরের বৃদ্ধ মানুল্লার পাশে সমাজসেবা অফিসার ভান্ডারিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ পিরোজপুরে বিএমজিটিএ ‘র ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন,সভাপতি পলাশ ও সম্পাদক মিজান স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১ আশুলিয়ায় ছাত্র-জনতাকে পুড়িয়ে হত্যার সেই ভ্যান উদ্ধার,‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি নাগেশ্বরীতে ৮০ বছরের মানুল্লার মানবেতর জীবন, দেখার যেন কেউ নেই সিলেটে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষ: যুবক নি/হ;ত ১ দৈনিক স্বদেশ বিচিত্রায় কুড়িগ্রামের তিন প্রতিনিধি নিয়োগ

তানোর উপজেলার সিধাইড়ে মাদকমুক্ত সমাজ গড়তে—নাইট কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

হামিদুর রহমান,রাজশাহী জেলা প্রতিনিধি : চলো সবাই খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে রাজশাহীর তানোরে সিধাইড় জনকল্যাণ সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী নাইট কাপ পাগোলি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
তরুণ ও যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ আয়োজন করা হয়। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা প্রফেসর শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরনজাই-চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী (মাস্টার), উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন মুন্সী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মফিজ উদ্দিন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী আহসান হাবিব নান্নুসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী, তরুণ-যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের জন্য তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে হবে। নিয়মিত খেলাধুলার আয়োজন করা গেলে তরুণরা মাদক, জুয়া, অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। এজন্য স্থানীয় পর্যায়ে আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের জন্য খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে। পরিবার, সমাজ ও স্থানীয় সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
স্থানীয়দের ব্যাপক সাড়া
সিধাইড় জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই নাইট কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সন্ধ্যার পর আলোকসজ্জিত মাঠে ফুটবল খেলা দেখতে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত হন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদকের ভয়াবহতা থেকে তাদের রক্ষা করাই এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজক ও অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd